বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচিতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। এক বছরের জন্য রবির সঙ্গে তার এই চুক্তির ঘোষণা দেওয়া হয় রবির করপোরেট অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে।
সেখানে উপস্থিত ছিলেন রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জিয়াদ সাতারা, চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ, চিফ করপোরেট ও রেগুলেটরি অফিসার শাহেদ আলম এবং নতুন শুভেচ্ছাদূত হামজা চৌধুরী।
এ সময় নিজের অনুভূতি জানাতে গিয়ে হামজা বলেন, “এখনো সত্যি বলতে অবাস্তব মনে হয়। আমি শুধু চাই এই দেশের অংশ হতে পেরে গর্ব করতে এবং যেকোনোভাবে দেশকে প্রতিনিধিত্ব করতে। বিশেষ করে আমার বাবা-মায়ের জন্য। আমার বাবা এই দেশেই জন্মেছেন ও বড় হয়েছেন, তাই তাদের মুখে সেই হাসিটা দেখতে পাওয়াটাই আমার আসল প্রাপ্তি। প্রতিটি সন্তানই চায় তার বাবা-মাকে গর্বিত করতে, আর আমি মনে করি আমি ভাগ্যবান যে আমি পুরো জাতিকেই গর্বিত করতে পারি।”
বাংলাদেশে ভক্তদের ভালোবাসা নিয়েও কথা বলেন এই ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার, “আমি যে ভালোবাসা পাই, সেটা আমি খুব ভালোভাবে লালন করি। আমি চেষ্টা করি সেই ভালোবাসা ও সমর্থনটা সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে। এটা তাদেরও বারবার এখানে ফিরে আসার ইচ্ছে জাগায়। যখনই আমি বাংলাদেশ ছাড়ি, আমার বাচ্চারা বলে তারা বাংলাদেশে ফিরতে চায়। তাই ইনশাআল্লাহ, তারা মার্চে আবার ফিরে আসবে।”
হামজা চৌধুরী রবির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘রবির সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত। আশা করি, বাংলাদেশের যুব সমাজকে অনুপ্রাণিত করতে পারব এবং দেশের ফুটবলের প্রতি দৃষ্টিভঙ্গি আরও উন্নত করতে সাহায্য করতে পারব।’
সংবাদ সম্মেলনে জিয়াদ সাতারা বলেন, ‘“হামজা চৌধুরীকে শুভেচ্ছাদূত হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের হয়ে খেলতে হামজা চৌধুরী নিজের শিকড়ে ফিরে এসে দেশপ্রেমিক চেতনার প্রকাশ ঘটিয়েছেন। রবির “বিলিভ ইউ ক্যান” প্রচারণার মূল ভাবনাও তা–ই।’
গত মার্চে বাংলাদেশের জার্সিতে অভিষেক হামজার। সেই থেকে বাংলাদেশে তাঁকে নিয়ে বিপুল আগ্রহ তৈরি হয়েছে। হামজার খেলা দেখতে ভরে যাচ্ছে গ্যালারি। ভারত ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে ছয় মিনিটের মধ্যে।
সিলেট টেস্ট: প্রথম ওভারে উইকেট নিয়ে তিনটি ক্যাচ ছাড়ল বাংলাদেশ