গিনেস বুকে পুলক মুচ্ছলের নাম

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম

শৈশব থেকেই মানবসেবায় নিয়োজিত ভারতীয় কণ্ঠশিল্পী পলক মুচ্ছল। সুরের মুর্ছনায় যেমন আসুদ্রহিমাচল মাতিয়ে রাখেন, তেমনই হাজারো শিশুর জীবনে আলো এনেছেন তিনি। বলিউডের জনপ্রিয় প্লে-ব্যাক গায়িকা হওয়ার পাশাপাশি কনসার্ট করেন শুধুমাত্র দুস্থদের পাশে থাকার জন্য। তার স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে নয় নয় করে তিন হাজার শিশুর হার্ট সার্জারি হয়েছে। সেই প্রেক্ষিতেই এবার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এবং লিমকা বুক অফ রেকর্ডস-এ নাম তুললেন পলক মুচ্ছল। 

পলকের সহায়তাতেই ইন্দোরের আট বছরের বাচ্চা আলোক শাহর হার্ট সার্জারি হয়েছে। অস্ত্রোপচারের পর ভালো আছে আলোক। তিন হাজার অস্ত্রোপচারের অংশীদার হতে পেরে আজ খুশি পলক মুচ্ছল। তিনি বলেন, 'তিন হাজার অস্ত্রোপচারের পর আমার মনে হচ্ছে এই জার্নিতে কিছুটা হলেও সফল হয়েছি। একটা নতুন মাইলস্টোন গড়লাম। যখন আমি এই জার্নিটা শুরু করি তখন খুব ছোট লক্ষ নিয়েই শুরু করেছিলাম। সাত বছর বয়সের এই ভাবনা এখন কত বড় আকার নিয়েছে। এটা আার জীবনের অন্যতম একটা প্রধান লক্ষ। এখনও ৪১৩ জন দুস্থ শিশু আমার ওয়েটিং লিস্টে রয়েছে। যে সকল বাচ্চার পরিবার হার্ট সার্জারি করাতে অক্ষম সেই পরিবারের বাচ্চাদের জন্য আমার উদ্যোগ। এটাকে এখন আমি আমার কর্তব্য বলে মনে করি।ভগবান আমাকে এই কাজটা করার সুযোগ দিয়েছেন এতে আমি ধন্য।' 

পলক আরও বলেন, 'মাত্র সাত বছর বয়স থেকেই আমি বাচ্চাদের হার্ট সার্জারি নিয়ে ভাবতাম। আর এটার জন্যইআমি গানকে প্রফেশন হিসেবে বেছে নিই। যে সকল বাচ্চারা রাস্তাঘাটে বা গাছের তলায় থাকে তাদের দেখে আমার খারাপ লাগত। ভাবতকাম আমি এত ভালো আছি আর ওরা কত কষ্টে আছে। আমি প্রথম কার্গিলের যোদ্ধাদের জন্য টাকা সংগ্রহ করা শুরু করি। দোকানে ঘুরে, রাস্তায় গান গেয়ে আমি আর আমার ভাই টাকা সংগ্রহ করেছি। সেই সময় আমাদের সাহায্যের জন্য একটা বাচ্চাই এগিয়ে এসেছিল। সেইদিনই ভেবেছিলাম অসহায় শিশুদের হার্ট সার্জারির জন্য টাকা সংগ্রহ করব।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত