দেশে ফিরেছেন বাংলাদেশ ফুটবলের নতুন সেনসেশন শমিত সোম। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে কানাডা থেকে মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে তিনি ঢাকায় পৌঁছান।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই মিডফিল্ডার বিমানে ওঠার আগের আগের দিন সোমবার কাভালরি এফসির হয়ে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে মাঠে নেমেছিলেন। দুর্ভাগ্যবশত, শেষ মুহূর্তের গোলে পরাজিত হয়ে রানার্সআপ হয় তার দল।
বাংলাদেশের জার্সিতে শমিত সোমের অভিষেক হয় গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। এরপর নিজের দ্বিতীয় ম্যাচেই হংকংয়ের বিপক্ষে গোল করে নজর কাড়েন এই প্রতিশ্রুতিশীল মিডফিল্ডার। আগামী বৃহস্পতিবার নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে নামবে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে প্রতিপক্ষ ভারত।
হলুদ জ্বরের টিকা দেননি বলে অ্যাঙ্গোলার বিপক্ষে যাদেরকে পাচ্ছে না আর্জেন্টিনা
সিলেট টেস্ট: ৫ বোলার নিলেন ৮ উইকেট, আয়ারল্যান্ড ৯০ ওভারে ২৭০