ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম

ফরিদপুরের গোয়ালচামট মোল্লাবাড়ী সড়কের বাসিন্দা সোহানুর রহমান সোহানকে স্ত্রীকে হত্যার দায় মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভিন এই রায় প্রদান করেন।

একই সাথে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেয়া হয়েছে। এই মামলার ৮ আসামির মধ্যে সাতজনকে বেকসুর খালাস দেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে এই রায় প্রদান করা হয়। এ সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছাড়া সকলেই আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৪ সেপ্টেম্বর ২০১৫ সালে সোহানুর রহমান সোহান সাথে আলীপুর খাঁ পাড়া এলাকার রুমানা খানের বড় মেয়ে সাজিয়া আফরিনের সাথে বিয়ে হয়। বিয়ের পড় থেকে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। ২ ফেব্রুয়ারি ২০১৭ সালে রাত আনুমানিক সাড়ে দশটার সময় যৌতুকের টাকার জন্য সাজিয়া আফরিনকে মারধর করে হত্যা করে বারান্দায় ফেলে রেখে দেয়। খবর পেয়ে মেয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরের দিন সাজিয়া আফরিন মা বাদী হয়ে কোতালি থানায় একটি মামলা দায়ের করেন।

রায়ের বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন বলেন, আদালতে আমরা সর্বোচ্চ বিচার পেয়েছি, এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ খুশি হয়েছি। এই রায়ের ফলে সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে বলে তিনি মনে করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত