আবারো আশাভঙ্গের গল্প। প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে হামজা চৌধুরীর জোড়ায় এগিয়ে যাওয়ার পর শেষ মুহূর্তে গোল হজম করে ড্র করতে হলো বাংলাদেশকে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরাকে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে। বাংলাদেশের হজম করা দুই গোলেই দায় আছে ডিফেন্ডারদের।
বারবার কেন ডিফেন্ডারদের ভুল? এই প্রশ্নের উত্তরে কাবরেরা বলেন, ‘আমি শতবার অনুশীলন করিয়েছি। এটা ফুটবলে হতে পারে। এটা বারবারই হচ্ছে, হতাশাজনক।’
৯০ মিনিটের পর যোগকরা সময়ে মনোযোগ হারান ফুটবলাররা। মানসিক সমস্যা কিনা উত্তরে স্প্যানিশ এই কোচ বলেন, ‘আমি বলব না মানসিক সমস্যা। আমরা ভিডিও বিশ্লেষণ করব, ভুলগুলো সংশোধন করব এবং এখন যে চার দিন সময় আছে, ভারতের বিপক্ষে যেন এমন না হয়, সেই প্রস্তুতি নেব।'
হামজা ও জায়ান আহমেদ মাঠে হালকা চোট পেয়েছিলেন। কাবরেরা বলেন, ‘তাদের আঘাত গুরুতর কিছু নয়, স্বাভাবিক। ভারত ম্যাচ না খেলার মতো বিষয় নেই, তারা খেলবে।’
হামজা ২ নেপাল ২, শেষ মুহূর্তে গোল হজমে ড্র
তুরস্কের কাছে হেরে বাংলাদেশের রূপা