আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারাল বাংলাদেশ

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০১:১০ পিএম

সাড়ে তিন দিনেই আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারিয়ে দিল বাংলাদেশ। সিলেট টেস্টে এক ইনিংস এবং ৪৭ রানে জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। শেষ উইকেটে ৫৬ বলে ৫৪ রানের জুটি গড়ে ইনিংস হার এড়ানোর চেষ্টা করেছিল আইরিশরা। তবে হাসান মুরাদ এবং তাইজুল ইসলামরা শেষ পর্যন্ত দাপট দেখিয়ে গেছেন। ম্যাচসেরা হয়েছেন ১৭১ রান করা মাহমুদুল হাসান জয়।

ম্যাচের তৃতীয় দিনে গতকাল বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। স্বাগতিকদের প্রথম ইনিংসে করা ৮ উইকেটে ৫৮৭ রানের জবাবে আইরিশরা দ্বিতীয় ইনিংসে ৮৬ রানে হারায় ৫ উইকেট। আজ শুক্রবার প্রথম সেশনেই খেলা শেষ হয়ে যাওয়ার শঙ্কাও ছিল। শেষ পর্যন্ত তা হয়নি আইরিশদের মিডল অর্ডারের সৌজন্যে। অ্যান্ডি ম্যাকব্রেইন ১০৬ বলে করেন ৫২ রান।

আইরিশদের দ্বিতীয় ইনিংসে এই একটাই ফিফটি। নবম উইকেটে জর্ডান নেইল (৩৬) এবং ব্যারি ম্যাককার্থি (২৫) ৫৪ রানের জুটি গড়ে ইনিংস হার এড়ানোর চেষ্টা করেছেন। তবে বাংলাদেশি বোলারা তাদের সফল হতে দেননি। হাসান মুরাদ ৬০ রানে ৪টি এবং তাইজুল ৮৪ রানে ৩ উইকেট নিযেছেন। প্রথম ইনিংসে উইকেটশূন্য পেসার নাহিদ রানা নিয়েছেন ২টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত