তারকা পেসার জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগে দেশের নারী ক্রিকেট এখন টালমাটাল। জাহানারার পর আরও অনেক নারী ক্রিকেটার সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ কয়েকজনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। গ্রুপিংসহ নানা অভিযোগ আছে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধেও। সবকিছু নিয়েই এবার মুখ খুললেন জ্যোতি।
ক্রিকেটারদের অভিযোগ- সতীর্থ পিংকির সাথে জ্যোতির ‘অনৈতিক’ সম্পর্ক আছে। এ বিষয়ে ‘ডেইলি ক্রিকেট’কে জ্যোতি বলেন, ‘জাতীয় দলে ঢোকার আগে ওই সময়টা উনি (পিংকি) আমাকে থাকার ব্যবস্থা করে দিছেন। কারণ আমি তো মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। আমি পড়াশোনা করতাম আবার ক্রিকেটের একটা খরচ আছে। এগুলা আসলে করা অনেক কঠিন ছিল। ওই সময়টাতে পিঙ্ক আপু আমাকে অনেক বেশি হেল্প করছে। উনি আমার অনুশীলনেও অনেক বেশি হেল্প করছেন। এই পরিপ্রেক্ষিতে উনার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, একটা সুসম্পর্ক গড়ে উঠছে।’
জ্যোতি আরো বলেন, ‘২০১৫ সালে যখন আমি জাতীয় দলে খেলি, তখন তার সাথে আমার একটা ভালো বন্ডিং হয়। ভালো একটা ফ্রেন্ডশিপ হয় একদম পরিবারের মতো। একজন অভিভাবক হিসেবে উনি আমাকে গাইড করছেন এবং মেন্টর হিসেবে আমার জীবনের অনেক ক্ষেত্রেই তিনি আমাকে হেল্প করেছেন। আমার বাসায় তার আসলে জায়গাটা কোথায় সেটা ক্লিয়ার করছি- বাসায় আমার বড় আপুর হাসবেন্ডকে যেভাবে ট্রিট করা হয়, পিঙ্কি আপুর হাসবেন্ডকে একইভাবে ট্রিট করা হয়। এখন আপনি বুঝতে পারবেন আমাদের সম্পর্কটা কেমন।’
এরপরই জাহানারার বিরুদ্ধে অভিযোগ তোলেন জ্যোতি, ‘এসব নিয়ে যখন মানুষ উল্টাপাল্টা কথা বলে, তখন আসলে মানে হতাশ হওয়া ছাড়া, দুঃখ পাওয়া ছাড়া কিছু করার নেই। আমরা তো ছোটবেলা থেকে দেখে আসছি যে, জাহান আপু (জাহানারা আলম) মন্টি আপু নামে এক আপুর সঙ্গে ছোটবেলা থেকে সাথে একসাথে থাকে। তারা একসাথে খেলে একসাথে খায় দেয় ঘুরে বেড়ায়। উনি তো এখন অস্ট্রেলিয়াতেও একসঙ্গেই আছেন। তো আমরা তো সবসময় এটাই জানতাম যে তারা খুব ভালো ফ্রেন্ড। লাইক এ ফ্যামিলি। তাদের সম্পর্ক নিয়ে তো কোনো প্রশ্ন উঠে না!’
বাংলাদেশ অধিনায়কের বক্তব্য, ‘পিঙ্কির জামাই পিংকিকে ভালো চিনে। আপনারা যে আমাদের নামে এলিগেশন দেন আপনারা কি জানেন যে আমার পরিবার কিন্তু এটা নিয়ে মোটেই বিচলিত না কিন্তু আমার দারোয়ানটা দারোয়ানটা তো ইউটিউব দেখে। উনি একটাবারও চিন্তা করেন নাই যে তার ব্যক্তিগত স্বার্থের জন্য আমাকে সামাজিক ও পারিবারিকভাবে আমাকে হেয় করতে উনি যেসব জিনিস করছেন বা বলছেন, সেটা তো ঘুরে উনার দিকেও আসতে পারে! কারণ, আমার ফ্যামিলি জানে আমি কেমন, পিঙ্কি আপুর ফ্যামিলিও জানে তিনি কেমন।’
আর্জেন্টিনার পরাজয়ের রাতে ব্রাজিলের রোমাঞ্চকর জয়
টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে দিল মেক্সিকো
রোনালদোর লাল কার্ড বিতর্ক বাড়িয়ে দিল নতুন ভিডিও ফুটেজ
৮০৭ দিন পর সেঞ্চুরি পেলেন বাবর আজম, ছাড়ালেন মিয়াঁদাদকে