গোঁজামিল দিয়ে কিছু করলে তা টেকসই হবে না: রিজভী

আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম

গণভোটের প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গোঁজামিল দিয়ে কোনো কিছু করা হলেও তা টেকসই হবে না। 

এসময় সরকারের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, গণভোটের চারটি প্রশ্নের কোনো একটার সঙ্গে দ্বিমত থাকলে, সেখানে ‘না’ বলার সুযোগটা কোথায়। গোঁজামিল দিয়ে কোনো কিছু করা হলেও তা টেকসই হবে না। ৯০ ভাগ মানুষ যদি বুঝতে না পারে গণভোটের উদ্দেশ্য কী তাহলে সেই তিমিরে মানুষ থেকে যাবে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা অনুষ্ঠান শেষে  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব  এসব কথা বলেন।  

বিএনপির এই বর্ষীয়ান নেতা বলেন, সারাদেশে অনেক মানুষ দুর্ভোগে, এসব দুর্ভোগ লাঘবে রাষ্ট্রের কোনো তৎপরতা নেই। স্বাধীনতার পর থেকেই সেবামূলক কাজে রাষ্ট্রের দায়িত্ব তেমন দেখা যায়নি। গণভোট ও পিআরসহ নানা দাবি না তুলে রাজনৈতিক দল ও রাষ্ট্রের উচিত মানুষের অধিকার নিশ্চিত করা।

বিএনপি জুলাই সনদের পক্ষে উল্লেখ করে সনদ প্রসঙ্গে রিজভী বলেন, জুলাই সনদের বিষয়ে জাতির সামনে ঠিক মতো উপস্থাপন করা হয়নি। অন্তর্বর্তী সরকারকে বিষয়টা আরও সুস্পষ্ট করে উপস্থাপন করা দরকার ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত