এআই ব্যবহার করে অর্থ উপদেষ্টার ভুয়া ভিডিও প্রচারে সতর্কবার্তা

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম

সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের একটি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সতর্কবার্তা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। রবিবার (১৬ নভেম্বর) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সতর্ক করা হয়।  

বিজ্ঞপ্তিতে  বলা হয়, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের বিজ্ঞাপন বা প্রচার কাজে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ছবি ও ভিডিও ব্যবহার করে একটি ভুয়া ভিডিওসহ খবর প্রচার করছে। ওই ভিডিওতে ব্যবহৃত বক্তব্য ও তথ্যসমূহের সঙ্গে অর্থ মন্ত্রণালয় বা অর্থ উপদেষ্টার কোনো প্রকার সম্পর্ক নেই।

তাছাড়া প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ভিডিওটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির মাধ্যমে ভয়েস দেওয়া ও ব্যাকগ্রাউন্ডে অর্থ উপদেষ্টার ছবি ব্যবহার করা হয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর কন্টেন্ট জনমনে ভুল ধারণা সৃষ্টি করছে এবং অর্থ উপদেষ্টার সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ন করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত