নিশোর 'নিউ ফেস' রহস্যের সমাধান করে হামজা বললেন, 'এক সাথে বিকাশ হবে'

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৬:৩৮ পিএম

অভিনেতা আফরান নিশোর পরিবর্তে নতুন মুখ কে- এমনই এক সাসপেন্স তৈরি করে সম্প্রতি প্রচারণামূলক ভিডিও প্রকাশ করে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। আর তা নিয়ে সামাজিক মাধ্যমে চলছিল আলোচনা। অবশেষে সেই রহস্যের অবসান ঘটেছে। বিকাশ তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে বাংলাদেশের ফুটবলের নতুন তারকা হামজা চৌধুরীকে।

বহুল আলোচিত এই প্রচারণার সবশেষ ভিডিওতে দেখা যায়, ‘নতুন মুখ’ (নিউ ফেস) আসাকে কেন্দ্র করে আফরান নিশোর সঙ্গে হামজা চৌধুরীর এক ধরনের ‘মুখোমুখি’ অবস্থান তৈরি হয়েছে।

এর আগে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও থেকেই সাসপেন্স শুরু। ভিডিওটির শুরুতে দেখা যায়, অভিনেতা আফরান নিশো একটি মেকআপ রুমে কিছুটা উত্তেজিত অবস্থায় কথা বলছেন। তিনি বলছেন, ‘এতকিছুর পরও নিউ ফেস!’

এরপরই একটি অন্ধকার আবহে নিশোকে বলতে শোনা যায়, ‘কে এই নিউ ফেস? তার সাথে দেখা হবে... ফেস টু ফেস!’ এই চ্যালেঞ্জের জবাব দিতেই করিডোরের অন্য প্রান্ত থেকে 'HAMZA' নাম লেখা জার্সি পরা একজনের প্রবেশ ঘটে। তিনি আর কেউ নন, হামজা চৌধুরী। হামজা বলেন, 'এক সাথে বিকাল হবে।'

নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে পরিচয় করিয়ে দেয়ার এই সৃশনশীল প্রচারণ ব্যাপক আলোড়ন তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। 

মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে বিকাশের বিভিন্ন ধরনের প্রচার কার্যক্রমে অংশ নেবেন হামজা চৌধুরী। ডিজিটাল লেনদেনে অভ্যস্ততা বাড়ানোর পাশাপাশি সেবাটির ইকোসিস্টেম শক্তিশালী করার লক্ষ্যেও একসঙ্গে কাজ করবে বিকাশ ও হামজা চৌধুরী।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে হামজা চৌধুরীর সঙ্গে বিকাশের চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, চিফ লিগ্যাল অফিসার মাজেদুল ইসলাম ও চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.), হেড অব ব্র্যান্ড আশরাফ-উল-বারীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হামজা চৌধুরী বলেছেন, “বিকাশের মত কোটি মানুষের ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়া এক ধরনের সুযোগ। বিকাশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য গর্বের। দেশসেরা এই ব্র্যান্ডটির প্রসারে একসঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত