গাইবান্ধার সুন্দরগঞ্জ এক স্কুলছাত্রী সংঘবদ্ধধর্ষণের মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার র্যাব। শনিবার র্যাব-১৩ এবং র্যাব-৪ যৌথ অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসাসির নাম সজিব মিয়া (২০)। তার বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধুমাইটারী গ্রামে। তিনি ওই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন গাইবান্ধা র্যাব-১৩ (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। তিনি বলেন, স্কুলছাত্রী গণধর্ষণের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায়।
পরে ঘটনার গুরুত্ব বিবেচনা করে র্যাব ছায়াতদন্ত শুরু করে। র্যাব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে যৌথ অভিযান চালিয়ে গতকাল আসামিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগত কার্যক্রমের জন্য আসামিকে সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মামলা সুত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর রাতে সজিব মিয়ার প্রতিবেশী ১৩ বছরের স্কুলছাত্রীকে মোবাইলে নানা প্রলোভন দেখিয়ে একটি বাঁশ ঝাড়ে নিয়ে যায়। সেখানে ওই মেয়ের ইচ্চার বিরুদ্ধে জোর পূর্বক পালাক্রমে গণধর্ষণ করে। পরে ওই স্কুলছাত্রী বাদি হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি সংঘধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় ৩ জনকে আসামি করা হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, এ মামলায় তিনজন আসামির মধ্যে সজিবকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে আসামিকে আদালতে হাজির করা হয়। পরে আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
