এনসিপির মনোনয়নপত্র নিলেন জুলাই অভ্যুত্থানে 'স্যালুট দেওয়া' সেই রিকশাচালক

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৮:১৮ পিএম

জুলাই অভ্যুত্থানের সময় স্যালুট দিয়ে আলোচনায় আসা রিকশাচালক সুজন ঢাকা-৮ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন ফরম নিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক এ ঘোষণা দেওয়া হয়। সুজন ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

এ সময় রিকশাচালক সুজন বলেন, অনেকে এতিমের টাকা মেরে, যাত্রাপালা করে সংসদে যেতে পারেন। আমি রিকশাচালক হয়ে কেন সংসদে যেতে পারব না? মানুষের পাশে থাকতে চাই, তাদের কথা বলতে চাই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে সাধারণ মানুষের কাছে সুজন হয়ে উঠেছিলেন আন্দোলনের প্রতীক। অনেকে তাকে মানুষের রাজনীতির নতুন মুখ হিসেবেও দেখেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত