রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ভয়াবহ ভূমিকম্প

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ১১:৩৮ এএম

আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী অঞ্চলে অনুভূত হয়েছে শক্তিশালী ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে এর মাত্রা প্রায় ৫.৭ ধরা হয়েছে।

ভূমিকম্পটির কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশের নরসিংদী জেলার ঘোড়াশাল থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে। প্রায় ১০ কিলোমিটার গভীরে এটি সংঘটিত হওয়ায় নরসিংদীসহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়।

এই ভূমিকম্পের কম্পন বাংলাদেশ এবং প্রতিবেশী দেশ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো সুনির্দিষ্ট খবর না পাওয়া গেলেও, অনেক জায়গায় মানুষ আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে।

ভূমিকম্পের ফলে সৃষ্ট কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর জানার জন্য স্থানীয় কর্তৃপক্ষ এবং উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত