রূপায়ণ গ্রুপের পৃষ্ঠপোষকতায় রাজধানীর জলসিঁড়ি গলফ ক্লাবে চারদিন ব্যাপী প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় শনিবার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলসিঁড়ি গলফ ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মেজর জেনারেল এ কে এম রেজাউল মজিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল।
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুল ও নওরীন জাহান মিতুল, পরিচালক ওয়ালিদ মুখাই আলী। উপদেষ্টা ক্যাপ্টেন পি জে উল্লাহ (অব.), সাবেক ফুটবলার এবং রূপায়ণ গ্রুপের উপদেষ্টা আব্দুল গাফফার, ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব (অব.), রূপায়ণ গ্রুপের সিইও ব্রিগেডিয়ার জেনারেল এবিএম সালাউদ্দিন (অব.) এবং রূপায়ণ গ্রুপের ডিরেক্টর লেফটেনেন্ট কর্নেল কবির উদ্দিন আহমেদ (অব.) ও দেশ রূপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজ ।
অনুষ্ঠানে মাহির আলী খাঁন রাতুল বলেন, 'জলসিঁড়ির দারুণ অবকাঠামো আছে। এই গলফ ক্লাব সবুজে ভরপুর। আমি বিশ্বাস করি ভবিষ্যতে জলসিঁড়ি গলফ ক্লাব আরো ভালো করবে। রুপায়ণ গ্রুপ সব সময় স্পোর্টসের সঙ্গে আছে। ফুটবল, হকি, ক্রিকেটের পর গলফের সঙ্গে, বিশেষ করে জলসিঁড়ি ক্লাবের সঙ্গে একতাবদ্ধ হতে পেরে আমরা খুশি। ভবিষ্যতেও আমরা এমন কমর্কান্ডে যুক্ত থাকবো। সবার উপস্থিতি এই টুর্নামেন্টকে সার্থক করেছে।'
মাহির আলী খাঁন রাতুল আরও বলেন, 'রূপায়ন নারায়ণগঞ্জে গড়ে তোলে দেশের প্রথম স্যাটেলাইট টাউন এবং ঢাকায় রূপায়ণ সিটি উত্তরা। আপনাদের এই সব প্রজেক্টে স্বাগতম।'
মেজর জেনারেল এ কে এম রেজাউল মাজিদ বলেন, 'এই গলফ ক্লাবের শুরু থেকে আমি জড়িত। আগে এটা শুধু কাগজে ছিল। পরে আমার দল বালু ফেললো ও গাছ লাগালো। মাঠ সবুজ করে তুললো। এখন এই জলসিড়ি গলফ ক্লাব বন্ধুত্ব গড়ে তোলে খেলার মাধ্যমে। এটি দিন দিন ভালো করছে। মানুষ দিন দিন আরো বেশি করে এখানে আসছে যা আমাকে আবেগ আপ্লুত করে। এই টুর্নামেন্ট দারুণ সফল হয়েছে। জয়ীদের শুভ কামনা। যারা হেরে গেছেন মনে রাখতে হবে এটাও শিক্ষা দেয়। রূপায়ণ গ্রুপকে ধন্যবাদ। আপনাদের সহায়তা ছাড়া এমন প্রাণবন্ত ইভেন্ট হতো না। এমন গলফ মাঠে নামলেই ছেলে মেয়েরা মোবাইল থেকে বের হবে।"
টুর্নামেন্টে প্রায় ৬০০ গলফার অংশ নেন। মোট ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। এছাড়া বিশেষ একটি পুরস্কারও দেওয়া হয়।
