ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের 

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৩:০৮ পিএম

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়বৃদ্ধির দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।রবিবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় দিকে তারা মহাসড়কটি অবরোধ করে। এ সময় সড়কের দুইপাশের যানবাহন আটকে পড়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়।

আন্দোলনকারীদের দাবি, ৬০ দিনের মধ্যে বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস সম্পন্ন করে পরীক্ষা দেওয়া অসম্ভব। এছাড়া বিসিএস পরীক্ষায় দুই ধরনের প্রতিযোগী থাকেন-একদল অভিজ্ঞ অর্থাৎ যারা পূর্বে লিখিতে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং আরেকদল নতুন যারা প্রথমবার প্রিলিমিনারি উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষা দিতে যাচ্ছেন।

তারা জানায়, পুরাতন বা অভিজ্ঞদের ক্ষেত্রে এই অল্প সময়ে লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হলেও নতুনদের পক্ষে সেটা অসম্ভব। ফলে পিএসসির তড়িঘড়ি করে লিখিত পরীক্ষার রুটিন প্রকাশকে বৈষম্য হিসেবে দেখছেন আন্দোলনকারীরা।

এদিকে মহাসড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

পটুয়াখালীর কলাপাড়া আব্দুর রহিম হাওলাদা যাবেন ঢাকায়। তার মেয়ে ঢাকার স্কয়ার হসপিটালে ভর্তি। মহাসড়কের আটকে পড়ায় তিনি বিরক্তি প্রকাশ করে বলেন, আমাদের অপরাধ কি? আমাদের আটকে রেখে কি লাভ? আমার মেয়ে আমাকে বারবার ফোন দিচ্ছে। আমাকে না দেখে সে অপারেশন থিয়েটারে ঢুকবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত