ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে রাতে বিএনপির সাক্ষাৎ

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম

বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছে বিএনপি।

আজ রবিবার (২৩ নভেম্বর) রাত ৮টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপির পক্ষ থেকে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত