নয়া প্রেমে বাঁধন

আপডেট : ২৩ নভেম্বর ২০২৫, ০৮:৩২ পিএম

ফের প্রেমে পড়েছেন লাক্সতারকা আজমেরী হক বাঁধন। খুব শিগগিরই তা প্রকাশ্যে আনবেন বলেও জানান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। গণমাধ্যমে বাঁধন বলেন, ‘আমি এখন জীবনের সবচেয়ে সুন্দর একটা সময় কাটাচ্ছি। প্রেম সুন্দর। আমি প্রেমের সম্পর্কে থাকতে চাই। মাত্র তো প্রেমে পড়লাম, এখন এই সম্পর্ককে যত্ন করতে হবে। খুব শিগগিরই প্রেমের বিষয়টি প্রকাশ্যে আনব।’ 

বাঁধন এখন মেয়েকে নিয়ে ঢাকার মিরপুরে তার মা-বাবার সঙ্গে থাকেন। পরিবারের সদস্যদের সঙ্গে বিয়ে নিয়ে তেমন কথা হয় না। কেউ তাকে বিয়ে নিয়ে কোনো বাড়তি চাপ দেন না। প্রায় ১১ বছর আগেই মাশরুর সিদ্দিকী সনেটের সঙ্গে বিচ্ছেদ ঘটে আজমেরী হক বাঁধনের। এই সংসারে তার একটি কন্যাসন্তান রয়েছে। বিচ্ছেদের পর বিয়ে নিয়ে নানা প্রশ্নে জর্জরিত হলেও পরে আর কারো সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হননি অভিনেত্রী। 

তবে মাঝে তিনি জড়িয়েছিলেন প্রেমের সম্পর্কে। বছর চারেক প্রেম করার পর গেল বছরের শুরুর দিকে সেই সম্পর্কটি ভেঙে যায় যায় বলে নিজেই জানিয়েছেন বাঁধন। সেই সময়ে তিনি অনেকটাই ভেঙে পড়েছিলেন। প্রেমের সম্পর্কে ভাঙন এবং সে বছরই জুলাই গণ-অভ্যুত্থানে দেশের সার্বিক পরিস্থিতিতে বাঁধন মানসিকভাবে হতাশ হয়ে পড়েন। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত