ভারতীয় আইটেম কন্যা নোরা ফাতেহির এবার অভিষেক ঘটল মার্কিন টিভি শো’তে। জিমি ফ্যালনের জনপ্রিয় ‘দ্য টু নাইট শো’তে পারফর্ম করলেন এই তরুণ মডেল-অভিনেত্রী। সেখানে জ্যামাইকান শিল্পী শেনসিয়ার সঙ্গে তিনি তাদের নতুন গান ‘হোয়াট ডু আই নো?’ (জাস্ট আ গার্ল) পরিবেশন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গায়ক এড শিরান ও অভিনেত্রী সিনথিয়া এরিভো। এমন বড় মঞ্চের অভিজ্ঞতা সম্পর্কে নোরা বলেন, ‘বহুদিন ধরেই এই পারফরম্যান্স পরিকল্পনায় ছিল। আমার রেকর্ড লেবেল ও ম্যানেজার মনে করেছেন নতুন পপ ট্র্যাকটি জিমি ফ্যালনের শোতে উপস্থাপনের এটাই সঠিক সময়। একজন শিল্পী হিসেবে আমি নিজেকে বৈচিত্র্যময় করেছি এবং এটি আমার ক্যারিয়ারের বৈশ্বিক যাত্রার অংশ।’
নোরা জানান, তার ক্যারিয়ারের নতুন এই পর্যায়ে আন্তর্জাতিক সহযোগিতা আরও বাড়ছে। এই নৃত্যশিল্পী ও গায়িকা বলেন, ‘আমি আমার কণ্ঠ নিয়ে কঠোর পরিশ্রম করছি এবং সংগীতে নিজের অবস্থান খুঁজে পাচ্ছি। স্টেজ শোগুলোকে আরও বড় ও স্মরণীয় করার দিকেও কাজ করছি, যাতে নিজেকে চ্যালেঞ্জ করতে পারি এবং নতুন দর্শকের কাছে পৌঁছাতে পারি।’
ভারতীয় চলচ্চিত্রে আন্তর্জাতিক শিল্পীদের ভূমিকা নিয়ে মন্তব্য করতে গিয়ে নোরা বলেন, বৈশ্বিক শিল্পীদের শুধুই গ্ল্যামারের জন্য আনা হয়- এই ধারণা ভুল। তার মতে, লেখক-পরিচালকদের বহুমাত্রিক চরিত্র সৃষ্টিতে আরও মনোযোগী হওয়া উচিত। তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক শিল্পীরা কঠোর প্রশিক্ষণ নিই, ভাষা শিখি, সংস্কৃতি বুঝি এবং দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়ার লক্ষ্যেই কাজ করি। ভারতীয় সিনেমা এখন বৈশ্বিক, তাই বিশ্বব্যাপী প্রতিভাকে সম্মান জানানোও জরুরি।’
অস্কারে একধাপ এগিয়ে ‘বাড়ির নাম শাহানা’
বোয়ালমারীতে অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে