ভারতের সিন্ধু মন্তব্য খারিজ করল পাকিস্তান

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০২:০৪ পিএম

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের- 'সিন্ধু প্রদেশ ভবিষ্যতে ভারতের কাছে ফিরে আসতে পারে’- এমন মন্তব্যকে পাকিস্তান তীব্রভাবে নিন্দা জানিয়েছে। রবিবার প্রকাশিত এক বিবৃতিতে পাকিস্তান এই মন্তব্যকে বিভ্রান্তিমূলক, ইতিহাস বিকৃতকারী এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছে। 

নতুন দিল্লিতে সিন্ধি সমাজ সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে সিং বলেন, 'সিন্ধ, যা ১৯৪৭ সালের আগে অবিভক্ত ভারতের অংশ ছিল এবং পরে পাকিস্তানে যোগ দেয়, সাংস্কৃতিকভাবে সর্বদা ভারতের অংশ হিসেবেই থাকবে'। তিনি আরও যোগ করেন, 'ভূ-রাজনৈতিক সীমানা স্থায়ী নয়'।  

আন্দরাবি ভারতীয় নেতাদের কাছে শান্তি ও সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে এমন মন্তব্য করা থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন। তিনি আরও বলেন, ভারতকে তার সংখ্যালঘু সম্প্রদায়ের জীবন ও সম্পত্তি রক্ষায় মনোযোগ দিতে হবে এবং বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। 

এছাড়াও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রনালয় পুনর্ব্যক্ত করেছে যে, তারা তার সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ এবং সমস্ত বিরোধের শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত