যশোরের ঝিকরগাছায় চাচাতো ভাইকে হত্যার দায়ে দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
সোমবার (২৪ নভেম্বর) দুপরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জুয়েল অধিকারী এ রায় ঘোষণা করেন। এ সময় মামলায় দণ্ডপ্রাপ্ত ওসমানের স্ত্রী খাদিজা খাতুনকে খালাস দেওয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার ছোট পোদাউলিয়া গ্রামের মৃত ছবেদ আলী সরদারের ছেলে ওসমান ও আলী হোসেন।
মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় নিজের জমিতে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে কামরুলের সঙ্গে ওসমান ও আলী হোসেনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওসমান ও আলী হোসেন ধারালো দা দিয়ে কামরুল আমিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাকে বাঁচাতে কামরুলের বড় ভাইয়ের স্ত্রী আনোয়ারা, ছোট ভাইয়ের স্ত্রী পারভীন ও ভাইয়ের ছেলে আতাউর রহমানও হামলার শিকার হন। চারজনকে কুপিয়ে জখম করে দুই ভাই পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিযে যান। হাসপাতালে নেওয়ার পর কামরুলের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত কামরুলের বাবা রুহুল আমিন সরদার থানায় দুই ভাইসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
হত্যা ঘটনায় বহিষ্কৃত ছাত্রদল নেতাসহ ১৩ জনের নামে মামলা