নাইজেরিয়ায় অনাহারের নতুন রেকর্ড, জঙ্গি সহিংসতা মূল কারণ

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১২:০০ পিএম

উত্তর নাইজেরিয়ায় জঙ্গি হামলা ও অস্থিতিশীলতার কারণে অনাহারের মাত্রা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে, মঙ্গলবার (২৫ নভেম্বর) এমন সতর্কতা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থাটি জানিয়েছে, যদি ডিসেম্বরের মধ্যে তহবিল শেষ হয়ে যায়, ২০২৬ সালে প্রায় ৩ কোটি ৫০ লাখ মানুষ খাদ্য সংকটে ভুগতে পারে।

২০২৫ সালে আইএসডাব্লিউএপি এবং আল-কায়েদার সহযোগী জামা’আত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন এর মত গোষ্ঠীদের হামলার কারণে সহিংসতার মাত্রা বাড়ছে। এতে বোর্নো, আদামাওয়া এবং ইয়োবে রাজ্যের গ্রামীণ কৃষক সম্প্রদায় সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। প্রায় ছয় মিলিয়ন মানুষ মৌলিক খাদ্য সরবরাহ থেকে বঞ্চিত, আর বোর্নোর ১৫,০০০ মানুষ দুর্ভিক্ষের প্রান্তে রয়েছে। বোর্নো, সোকোতো, ইয়োবে এবং জামফারার এলাকায় শিশুদের মধ্যে অপুষ্টি  সবচেয়ে গুরুতর। 

প্রায় এক মিলিয়ন মানুষ বর্তমানে ডব্লিউএফপি-এর সহায়তার ওপর নির্ভরশীল। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়ন হ্রাস ও তহবিলের ঘাটতির কারণে সংস্থাটি খাদ্য কর্মসূচি সীমিত করতে বাধ্য করেছে, যার ফলে ৩ লক্ষাধিক শিশু প্রভাবিত হয়েছে। ডব্লিউএফপি সতর্ক করেছে, জরুরি তহবিল না পাওয়া গেলে, ২০২৬ সালে দুর্ভিক্ষ তীব্র আকার ধারণ করতে পারে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত