মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবারের (২৫ নভেম্বর) এ হামলায় ছয় জন নিহত এবং ১৩ জন আহত হয়েছে। হামলার রাজধানীর কয়েকটি জেলায় বিদ্যুৎ ও তাপ সরবরাহও বিপর্যস্ত হয়েছে, জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান,শক্তি অবকাঠামোকে লক্ষ্য করে শহরের উপর মোট ৪৬০টির বেশি ড্রোন এবং ২২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
ইউক্রেন, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি প্রস্তাব নিয়ে কূটনৈতিক আলোচনা চলাকালীন এ ঘটনা ঘটে। জেলেনস্কি আন্তর্জাতিক অংশীদারদের প্রতি রাশিয়ার ওপর সমন্বিত চাপ তৈরি করার এবং অস্ত্র ও বিমান প্রতিরক্ষা সরবরাহ অব্যাহত রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
কিয়েভ প্রশাসন আরও জানিয়েছে, হামলায় ১৩টি এলাকা ক্ষতি হয়েছে এবং ১ লাখ ২ হাজারের বেশি মানুষ বিদ্যুৎ ছাড়া দিনযাপন করছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ হামলাকে নগর অবকাঠামোকে লক্ষ্য করে পরিকল্পিত আক্রমণ বলে নিন্দা জানিয়েছে, যদিও মস্কো নাগরিকদের লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে।
