যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়েছে অ্যামাজনের একটি কার্গো বিমান। এ সময় ওই বিমান সড়কে থাকা কয়েকটি গাড়িতে আঘাত করে। এতে পাঁচজন নিহত হয়েছেন। আহত হন পাঁচজন, তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সময় রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার কিছু আগে বোয়িং ৭৬৭-৩০০ মডেলের কার্গো বিমানটি দুর্ঘটনায় পড়ে। বিমানটি পুয়ের্তো রিকোর সান হুয়ান শহরের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়ামির উদ্দেশে যাত্রা করেছিল।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে ধোঁয়া ও আগুন দেখা দেয়। খবর পেয়ে সেখানে দ্রুত উদ্ধারকারী দল ছুটে যায়।
মিয়ামি-ডেড কাউন্টির মেয়র দানিয়েলা লেভিন কাভা সংবাদ সম্মেলনে বলেন, দুর্ঘটনায় অন্তত পাঁচজন মারা গেছেন এবং পাঁচজন আহত হন। উদ্ধারকারী দল দুর্ঘটনার কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায়।
মিয়ামি ফায়ার চিফ রায়েদ জাদাল্লাহ জানান, আহত পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয় মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।
এক বিবৃতিতে অ্যামাজন জানায়, দুর্ঘটনার কারণ জানতে তারা স্থানীয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কাজ করছে।
যুক্তরাষ্ট্রের আলাস্কায় চার্টার বিমান বিধ্বস্ত, নিহত ৮ আরোহী