সিভাসু ও ইবনে সিনা’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৬:২০ পিএম

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) এবং ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত এ স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সিভাসুর পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন অধ্যাপক ড. মো. রাশেদুল আলম, পরিচালক (ছাত্রকল্যাণ) এবং ইবনে সিনার পক্ষে স্বাক্ষর করেন মো. আশরাফুল ইসলাম, সিনিয়র সহকারী জেনারেল ম্যানেজার এবং হেড অব বিজনেস ডেভেলপমেন্ট। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী প্রতিনিধিসহ ইবনে সিনার পক্ষ হতে অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

এ সমঝোতার মাধ্যমে ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার- এর চট্টগ্রামসহ বাংলাদেশের প্রতিটি শাখায় সিভাসুর শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন বিশেষায়িত ডায়াগনস্টিক সুবিধা প্রদান করবে। উভয় প্রতিষ্ঠানই আশা প্রকাশ করেছে যে, এ সমঝোতা স্বাক্ষর সিভাসু পরিবারের স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত