মালয়েশিয়ায় ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হচ্ছে 

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৯:০৭ পিএম

মালয়েশিয়া ২০২৬ সাল থেকে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল জানিয়েছেন, কিশোর-কিশোরীদের সাইবারবুলিং, প্রতারণা ও শিশু যৌন নিপীড়নের মতো ঝুঁকি থেকে রক্ষা করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, সরকার অস্ট্রেলিয়াস বিভিন্ন দেশের বয়স যাচাইয়ের মডেল পর্যালোচনা করছে। আশা করা হচ্ছে, আগামী বছরের মধ্যেই সব সোশ্যাল মিডিয়ায় ১৬ বছরের নিচে অ্যাকাউন্ট খোলা বন্ধ করা সম্ভব হবে। শিশুদের মানসিক স্বাস্থ্যে সামাজিক মাধ্যমের প্রভাব নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। অস্ট্রেলিয়া আগামী মাস থেকে এমন নিষেধাজ্ঞা কার্যকর করতে যাচ্ছে। ফ্রান্স, স্পেনসহ কয়েকটি দেশও যৌথভাবে বয়স যাচাই প্রযুক্তি পরীক্ষা করছে।

সাম্প্রতিক বছরগুলোতে মালয়েশিয়া অনলাইন জুয়া, বৈষম্যমূলক বক্তব্য ও সংবেদনশীল কনটেন্টের কারণে প্ল্যাটফর্মগুলোর ওপর নজরদারি বাড়িয়েছে। 

নতুন নিয়ম অনুযায়ী, মালয়েশিয়ায় আট মিলিয়নের বেশি ব্যবহারকারী থাকা সব সামাজিক মাধ্যম ও মেসেজিং প্ল্যাটফর্মকে চলতি বছরের জানুয়ারি থেকেই লাইসেন্স নিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত