ফ্রান্স ২০২৬ সালে ১৫ বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়ায় প্রবেশ নিষিদ্ধ করার পরিকল্পনা পুনরায় চালু করতে যাচ্ছে, স্থানীয় সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে। ২০২৩ সালে প্রথমবার এ উদ্যোগ নেয়া হয়েছিল ,কিন্তু ইউরোপীয় ইউনিয়নের নিয়মের সঙ্গে সংঘর্ষ হওয়ায় তা বাস্তবায়িত হয়নি।
প্রস্তাবিত আইনে ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে সেবা দেওয়া নিষিদ্ধ করা হবে এবং উচ্চ বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহারেও বিধিনিষেধ আরোপ করা হবে। আইন প্রণেতারা উল্লেখ করেছেন যে, স্ক্রিনে অতিরিক্ত সময় শিশুদের জন্য বিপদজনক হতে পারে, যেমন অনাকাঙ্ক্ষিত কনটেন্ট এর সম্মুখীন হওয়া বা সাইবারবুলিং-এর ঝুঁকি।
খসড়া আইন জানুয়ারির শুরুতে পর্যালোচনার জন্য পাঠানো হতে পারে, এবং সেপ্টেম্বরের মধ্যে কার্যকর হতে পারে। সম্প্রতি জনসাধারণের মধ্যে অনলাইন ক্ষতির ব্যাপারে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। ফ্রান্সের এই পদক্ষেপটি সাম্প্রতিক আন্তর্জাতিক প্রবণতার অংশ। অস্ট্রেলিয়া সম্প্রতি ১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম নিষিদ্ধ করেছে, এবং জার্মানি ও মালয়েশিয়াও বয়সভিত্তিক বিধিনিষেধ প্রণয়নের কথা ভাবছে।
