এই তো কয়দিন আগেই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতল ভারতের নারী দল। বিশ্বকাপ শিরোপা নিয়ে উদযাপন করলেন স্মৃতি মান্ধানা এবং তার প্রেমিক পলাশ মুচ্ছল। তারপর এলো বিয়ের ঘোষণা। জোরকদমে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গেল। সেই প্রস্তুতির মাঝেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন স্মৃতির বাবা। পিছিয়ে গেল বিয়ে। এতসব ঘটনা ছাপিয়ে এখন আলোচনায় উঠে এসেছে একটি নাম- মেরি ডি’কস্তা।
ভারতীয় মিডিয়ায় ফাঁস হয়ে গেছে পলাশ এবং মেরির অন্তরঙ্গ চ্যাটিংয়ের স্ক্রিনশট। যদিও সেই স্ক্রিনশটগুলো আসল কিনা সেটা দেশটির কোনো গণমাধ্যমই নিশ্চিত করতে পারেনি। বাবা অসুস্থ হওয়ায় বিয়ে স্থগিতের ঘোষণা দেন স্মৃতি। এর মাঝে পলাশও কয়েক ঘণ্টা হাসপাতালে থেকে বাসায় ফিরেন। এরপর হঠাৎ ইনস্টাগ্রাম থেকে পলাশের সঙ্গে বাগ্দান, গায়েহলুদ এবং বিয়েসংক্রান্ত সব পোস্ট মুছে ফেলেন স্মৃতি। গুঞ্জন ওঠে, পলাশের সঙ্গে স্মৃতির সম্পর্কের অবনতি হয়েছে!
স্মৃতি-পলাশের মাঝে নাকি দূরত্ব তৈরি করেছেন মেরি ডি’কস্তা নামের এক তরুণী। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্ক্রিনশটগুলো পোস্ট করেছেন মেরি ডি’কস্তা। পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভও করেছেন। মেরির দাবি, পলাশ তাকে একটি হোটেলে একসঙ্গে সাঁতার কাটার জন্য ডেকেছিলেন। তখন মেরি প্রশ্ন তোলেন, ‘তুমি তো একটা সম্পর্কে আছ?’ সেই শুনে পলাশ বলেন, ‘কে বলেছে, সম্পর্কে থাকলে একসঙ্গে সাঁতার কাটা যায় না?’
স্ক্রিনশটে দেখা গেছে, স্মৃতি মান্ধানা ভিন্ন শহরে থাকার ফলে সম্পর্কে আগের মতো আর টান নেই বলে লিখেছেন সঙ্গীত পরিচালক পলাশ। তাই তিনি মেরির সঙ্গে দেখা করতে চান। তবে আশপাশের লোকজন চিনতে পারলে সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মেরি। বিষয়টি নিয়ে এখনো স্মৃতি বা পলাশ কেউই কোনো মন্তব্য করেননি। তবে পলাশের বোন সংগীতশিল্পী পলক মুচ্ছল এক ইনস্টাগ্রাম পোস্টে সবাইকে গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করেছেন।
মেরি ডি’কস্তা পেশায় একজন নৃত্যপরিচালক। স্মৃতি ও পলাশের বিয়ের সংগীত অনুষ্ঠানে নৃত্য পরিচালনার দায়িত্বেও ছিল তার কাঁধেই! বাগদানের চারদিন আগে সেই নাচের মহাড়া দেওয়ার সময় এক নারীর সঙ্গে পলাশকে চুম্বনরত অবস্থায় দেখা গেছে বলে ভারতীয় মিডিয়া দাবি করছে। সেই নারীটি মেরি ডি’কস্তা কিনা- সেটা নিয়েও চলছে আলোচনা। এসব ঘটনা নিয়ে কোনো পক্ষই মুখ না খোলায় স্মৃতি-পলাশের বিয়ে আদৌ হবে কিনা- তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
১০-১৫ বছর ধরে বাংলাদেশে যাওয়া হয় না: শোয়েব আখতার
৫১১ বছরের পুরনো ঐতিহাসিক গির্জায় রোনালদো-জর্জিনার বিয়ে
বিব্রতকর পরাজয়ে শততম ম্যাচ ভুলে যেতে চাইবেন গার্দিওলা