বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নিজের গড়া আদালত ও ট্রাইব্যুনালেই এখন শেখ হাসিনার বিচার হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় আদালতে হস্তক্ষেপের সুযোগ নেই। শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া রায়ে আদালতকে প্রভাবিত করার কোনো ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে শহীদ ডা. শামসুল আলম মিলনের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে ৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, অবৈধ রাষ্ট্রক্ষমতা দিয়ে দেশের আইনকে নিজের স্বার্থে ব্যবহার করেছে শেখ হাসিনা।
