মাধবপুর

বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৪:২২ পিএম

হবিগঞ্জের মাধবপুরে আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সর্বস্তরের মুসলিম জনতা। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি মাধবপুর শহরের বিভিন্ন স্থান ঘুরে মানববন্ধন কর্মসূচির মাধ্যমে শেষ হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বাউল আবুল সরকারের যথাযথ শাস্তি নিশ্চিত করতে অর্ন্তবর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। সবশেষে আখেরি মোনাজাত পরিচালনা করেন পশ্চিম মাধবপুর জামে মসজিদের খতিব মৌলানা মনিরুল ইসলাম।

এছাড়া মানববন্ধনে বক্তব্য রাখেন মাধবপুর ওলামা পরিষদের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন সাহেব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাধবপুর উপজেলা শাখার আহ্বায়ক সিরাজুল ইসলাম তানজিল,মাওলানা ইসমাইল,কামরুল ইসলাম খান প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত