বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভারতীয় হাইকমিশনে গিয়ে দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন।
মার্কিন দূতাবাসের একটি সূত্র ইউএনবিকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে দুই কূটনীতিকের মধ্যে কী আলোচনা হয়েছে, তা জানা যায়নি বলে জানিয়েছেন সূত্রটি।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন চলতি বছরের ১২ জানুয়ারি ঢাকায় আসেন। অন্যদিকে, হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এ বছরের জুনে ঢাকায় আসেন।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েনের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হলো।
শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকা ভারতের কাছে অনুরোধ জানিয়ে আসছে। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে তিনি ভারতে অবস্থান করছেন। এদিকে শেখ হাসিনা নিজেই ডিসেম্বরে দেশে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন।