খালেদা জিয়া সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব: মিজানুর রহমান আজহারী

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম

ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী জানিয়েছেন, বহু মতপার্থক্যের দেশে যেসব মানুষ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা অর্জন করতে পেরেছেন, বেগম খালেদা জিয়া তাদের অন্যতম।

শনিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি লিখেন, দেশের রাজনৈতিক ও সামাজিক বিভাজনের বাস্তবতায় সর্বজনগ্রাহ্য ব্যক্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর হলেও খালেদা জিয়া তার ব্যতিক্রম; দেশপ্রেম, ব্যক্তিত্ব ও দীর্ঘ রাজনৈতিক অবদান তাকে অধিকাংশ মানুষের কাছে সম্মানিত হিসেবে প্রতিষ্ঠা করেছে।

তিনি আরও বলেন, বর্তমানে গুরুতর অসুস্থ খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন। এই সময়ে দল–মত নির্বিশেষে অসংখ্য মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছেন, যা নিজের মধ্যেই বড় সৌভাগ্যের বিষয়।

তার আরোগ্য কামনা করে আজহারী লিখেন, দেশের জন্য আত্মনিবেদনকারী ও ধর্মীয় মূল্যবোধে অটল এই নারীর দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ আরোগ্য দান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত