স্বাস্থ্যের ফলোআপ চেকআপের জন্য মালয়েশিয়া গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়েন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের একান্ত সহকারি মিজানুর রহমান সোহেল।
তিনি বলেন, স্যার শারীরিক ফলোআপ চেকআপ করতে মালয়েশিয়া রওনা হয়েছেন। সাথে স্যারের সহধর্মিনী আফরোজা আব্বাস এবং ছেলে মির্জা ইয়াসীর আব্বাস রয়েছেন। স্যার মালয়েশিয়ায় প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে শারীরিক চেকআপ করাবেন।
ইতোমধ্যে চিকিৎসকসহ যাবতীয় কাজ সম্পন্ন হয়েছে। দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন বলে জানান সোহেল।
প্রায় পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর মালয়েশিয়া থেকে দেশে ফেরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।