চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হেরেছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচটি তাই বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর আর আইরিশদের জন্য সিরিজ জয়ের লড়াই। এমন ম্যাচে আয়ারল্যান্ড টস জিতে আগে ব্যাটিং নিয়েছে। ফলে প্রথম ম্যাচের মতো এবারও আগে বোলিং করবে বাংলাদেশ দল।
সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশ দলে এসেছে তিনটি পরিবর্তন। দলে ঢুকেছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও শেখ মেহেদি। প্রথম ম্যাচ খেলা জাকের আলী, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম নেই আজ।
আয়ারল্যান্ড দলে একটি বদল। কার্টিস ক্যাম্ফারের জায়গায় ঢুকেছেন বেন কালিজ।
