টাঙ্গাইল-৬ আসনে (নাগরপুর-দেলদুয়ার) বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আলম লাভলু ও মনোনয়ন প্রত্যাশী জুয়েল সরকারের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে দেলদুয়ার উপজেলার এলাসিন বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় জানায়, জুয়েল সরকারকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে সকালে এলাসিন বাজারে মানববন্ধন শেষে সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল বের করে। একই সময় বিএনপির মনোনয়ন পাওয়া রবিউল আউয়াল লাভলুর সমর্থকরাও লিফলেট বিতরণ করছিলেন। এসময় দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দেলদোয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বলেন, সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাগুরায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হাতের কব্জি-আঙ্গুল কর্তন