গাজীপুরের শ্রীপুরে হঠাৎ আগুন লেগে আবদুল মজিদ নামে এক কৃষকের দুইটি বড় গরুসহ বসতঘর পুড়ে গেছে। এ সময় ঘরে থাকা আসবাপত্র ও ধান পুড়েছে। উপজেলার গোতার বাজার এলাকার কৃষক আবদুল মজিদের বাড়িতে শনিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক আবদুল মজিদ বলেন, প্রতিদিনের মত শনিবার রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়েন। প্রতিবেশি একজন রাতে বাহিরে বের হলে ঘরের ভেতর ধোঁয়া দেখতে পেয়ে চিৎকার করলে সবাই ঘুম থেকে জেগে ওঠেন। খুব দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় কিছুই বের করে আনতে পারেননি। আগুনের লাগা পর পরই প্রতিবেশিদের সহায়তায় নিজেরা নিজেরা চেষ্টা করে এক ঘণ্টা পর আগুন নিভিয়ে ফেলি।
কৃষক আবদুল মজিদ বলেন, অগ্নিকাণ্ড ঘরে থাকা জমি বিক্রির নগদ আড়াই লাখ টাকা, মূল্যবান আসবাবপত্র, জামাকাপড়সহ সবকিছু পুড়ে যায়।মূল ঘরের ভেতর গরু রাখা হতো। সেখানে থাকা তিনটি গরুর মধ্যে একটি জীবিত উদ্ধার হলেও বাকি দুইটি আগুনে পুড়ে মারা যায়।
আগুনে নগদ অর্থসহ অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মাইন উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কালিয়াকৈরে সফিপুর বাজারে অগ্নিকাণ্ড