বিপিএল নিলামে মিডলঅর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়কেকে ৯২ লাখে দলে নিয়েছে রংপুর রাইডার্স, শামীম হোসেনকে ৫৬ লাখে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালস ৬৮ লাখ টাকায় কিনেছে অলরাউন্ডার সাইফুদ্দিনকে।
তানজিম সাকিবকে বেশ লড়াই করে ৬৫ লাখে কিনেছে রাজশাহী ওয়ারিয়র্স।
জাতীয় দলের ওপেনার পারভেজ হোসেন ইমন মাত্র ৩৫ লাখ টাকায় কিনতে পেরেছে সিলেট টাইটানস। সিলেট ৪৭ লাখ টাকায় কিনেছে সৈয়দ খালেদ আহমেদ।
বি ক্যাটাগরি থেকে কোনো ক্রিকেটারকে নিলামের শুরুতে দলে নিতে পারেনি নোয়াখালী এক্সপ্রেস। তবে নিয়ম অনুযায়ী সবগুলো দলই ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরি থেকে বাধ্যতামূলক দুজন ক্রিকেটারকে নিতে হবে। নিলামে উঠা শেষ দুই ক্রিকেটার জাকের আলী ও মাহিদুল ইসলাম অংকন ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকাতে দলে নিতে বাধ্য হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
মোহাম্মদ মিঠুনকে নিয়ে বেশ কাড়াকাড়ি হয়েছে। সিলেট, নোয়াখালী ও ঢাকার কাড়াকাড়িতে তাঁর দাম উঠেছে ৫২ লাখ টাকা। শেষ পর্যন্ত মিঠুনের ঠিকানা হয়েছে ঢাকা।
বিপিএল নিলাম: নাঈম ১ কোটি ১০ লাখ টাকায় চট্টগ্রামে, লিটন ৭৫ লাখে রংপুরে