দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বিরাট কোহলি সেঞ্চুরি করার পর রোহিত শর্মা উত্তেজিত হয়ে পড়েছিলেন। টেলিভিশনের পর্দায় দেখা যায় তাকে হাততালি দিতে দিতে আগ্রাসীভাবে কিছু বলছেন। সেটা থেকেই জল্পনা তৈরি হয়। ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করেছিলেন, রোহিত হয়তো প্রকাশঅযোগ্য কিছু বলেছেন। এবার আর্শদীপ সিং জানালেন, রোহিত ঠিক কী বলেছিলেন।
গত রবিবার প্রথম ওয়ানডেতে ১২০ বলে ১৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে ভারতীয় দলের পেসার বলেছেন, ‘আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে, রোহিত ভাই কী বলেছিলেন। সত্যি বলছি, রোহিত ভাই কী বলেছিলেন। উনি বলেছিলেন, “নীল পরী, লাল পরী। ঘরে তে বন্ধ, আমার নাদিয়া পছন্দ!”’ বলেই হেসে ফেলেছেন আর্শদীপ।
আর্শদীপের কথা শুনে বোঝা গেছে, রোহিত মোটেও ছোটদের কোনো ছড়া বলেননি। ভিডিওতে তার অভিব্যক্তি দেখে অনেকেই আন্দাজ করতে পারছেন আসলে কী বলেছিলেন রোহিত। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ড্রেসিংরুমের বারান্দায় রোহিতের একদম পাশেই ছিলেন আর্শদীপ। ফলে তিনিই সবচেয়ে ভালো জানেন সাবেক অধিনায়ক কোহলির সেঞ্চুরির পর কী বলেছিলেন।
ইংল্যান্ডকে বাজবলের অহংকার ঝেড়ে ফেলতে বললেন মাইকেল ভন
বছরের শেষ ম্যাচে আজ কি হবে সিরিজ জয়?