চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের সোহেল রানা (২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরের দিকে বেলগাছি গ্রামের খরার মাঠে তার গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। সোহেল বেলগাছি গ্রামের বকচরপাড়ার আসাবুল হকের ছেলে। পেশায় তিনি কৃষিকাজ করতেন।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, পৌর এলাকা বেলগাছি গ্রামের মাঠে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়। আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছি। বিস্তারিত পরে জানানো হবে।
তিনি আরও জানান, তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পূর্ব কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্তেই প্রকৃত কারণ উদঘাটন হবে।