কৃত্রিম মেধা বা এআই প্রযুক্তি জেমিনির নতুন সংস্করণ আনল বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট গুগল। চলতি বছরের শেষভাগে অর্থাৎ নভেম্বরের শেষের দিকে নতুন এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) মডেল জেমিনি থ্রি সংস্করণকে সামনে এনেছে গুগল ডেভেলপ গ্রুপ।
ইতোমধ্যে এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এক পোস্টে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই বলেন, আগের যে কোনো সংস্করণের তুলনায় নতুন সংস্করণ অনেক বেশি কর্মক্ষম হবে। পূরণ করবে বহুমাত্রিক প্রত্যাশা। ফলে সংশ্লিষ্ট কৃত্রিম এই মেধাকে ঘিরে টেকভক্তদের মধ্যে উৎসাহ আর উদ্দীপনা বেড়েছে অনেকাংশে।
গুগল দাবি, রিজনিং, কোডিং ও অঙ্ক ছাড়াও কিছু কাজ সফলভাবে করতে পারবে নতুন সংস্করণ ‘জেমিনি-৩’।
প্রতিদ্বন্দ্বী সংস্থার তৈরি ওপেনএআই জনপ্রিয় কৃত্রিম মেধা প্রযুক্তি চ্যাটজিপিটির সঙ্গে তুলনা টেনে বেশ কিছু উদাহরণ সামনে আনা হয়েছে।
ওই এআই চ্যাটবটের থেকে নব্য সংস্করণ অনেকাংশে ভালো কাজ করবে বলে দাবি করেছে গুগল। তাদের উদ্ভাবিত এই কৃত্রিম মেধা প্রযুক্তির রয়েছে দুটি মডেল। প্রথমটির নাম থ্রি প্রো। দ্বিতীয়টি হলো থ্রি ডিপ থিঙ্ক।
দুটি মডেলেই অ্যাপ ও ওয়েবসাইট মডেল উন্মোচন হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। ফলে দুই ধরনের ডিভাইসেই এ প্রযুক্তির স্বাদ পাওয়া যাবে।
এদিকে সার্চে এআই মোড, এআই স্টুডিও ও ভারটেক্স এআই প্রযুক্তিতে ঝামেলা ছাড়াই কাজ করে জেমিন-৩ সংস্করণ।
ইতোমধ্যে কয়েকটি দেশের স্থানীয় অপারেটরের সঙ্গে অংশীজন হয়েছে গুগল। উদ্দেশ্য, জেমিনিকে সহজলভ্য করা। সংশ্লিষ্ট এআই প্রযুক্তিটির সব মডেল সবার কাছে পৌঁছাবে, তা কিন্তু নয়। অদূর ভবিষ্যতে শুধু গুগল আলট্রা গ্রাহকরা এই নতুন ধারার কৃত্রিম মেধার পরিষেবা ঠিকঠাক নিতে পারবেন।
ডিপ থিঙ্ক
অবশ্য গুগল প্রো মডেলের থেকে ডিপ থিঙ্ককে নিয়ে বেশি উৎকণ্ঠা প্রকাশ করেছে। ইতোমধ্যে এ নিয়ে বিস্তারিত তথ্যও প্রকাশ করা হয়েছে। গুগল দাবি করে আরও বলেছে, চ্যাটজিপিটি ৫ দশমিক ১ সংস্করণের তুলনায় অনেক বেশি গভীর চিন্তা করতে পারে জেমিনি থ্রি। তুলনা এখানেই শেষ নয়, কর্মযোগ্যতার বিবেচনায় ক্লাউড এআই ৪ দশমিক ৫ সনেটকে চ্যালেঞ্জ করবে এই কৃত্রিম মেধা।
হঠাৎ বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ
৩ গেমিং ডিভাইস উন্মোচন করল ভালভ