বনে ফিরল বিরল প্রজাতির মেছো বিড়ালের ২ ছানা

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ পিএম

নেত্রকোনার দুর্গাপুরে মুরগির ঘরে আটকের পড়া বিরল প্রজাতির মেছো বিড়ালের দুই ছানা বনে ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) রাতে উপজেলার গহীন বনে মেছো বিড়ালের ছানাগুলোকে অবমুক্ত করে স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্য এনিমেলস অফ সুসং’নামে স্বেচ্ছাসেবক ও বন বিভাগের কর্মকর্তারা।  

স্থানীয় জানায়, গত ৩০ নভেম্বর সন্ধ্যায় দুর্গাপুর পৌর শহরের পশ্চিম বালিকাান্দি গ্রামে হাঁস মুরগির ঘর থেকে মেছো বিড়ালের দুটি বাচ্চা দেখতে পায় স্থানীয় বাসিন্দা বিএম শাহীন। বিষয়টি তিনি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং সংগঠনের স্বেচ্ছাসেবকদের জানালে তারা এসে বাচ্চাগুলোকে উদ্ধার করে প্রাথমিক পর্যবেক্ষণ ও পরিচর্যার জন্য দুর্গাপুর বন বিভাগের কার্যালয়ে নিয়ে যায়।  

সেভ দ্য এনিমেলস অফ সুসংর স্বেচ্ছাসেবক আনিসুল হক সুমন জানান, মুরগির ঘরের ভেতরে জিআই তারের সঙ্গে পেঁচিয়ে থাকায় বাচ্চাগুলো চলাফেরা করতে পারছিল না এবং ভেতরেই আটকা পড়ে। আমরা বাচ্চাগুলোকে উদ্ধার করি। পরে এগুলোর পরিচর্যা ও পর্যবেক্ষণে রাখার জন্য দুর্গাপুর বন বিভাগের অফিসে রেখে আসি। বাচ্চাগুলো সুস্থ থাকায় সোমবার রাতে গহীন বনের জলাশয়ের ধারে অবমুক্ত করা হয়। 

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক জানান, সাধারণত ইঁদুর, বিষধর সাপসহ পরিবেশের জন্য ক্ষতিকারক প্রাণী খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে মেছো বিড়াল । তবে এই প্রাণীর শরীরে কালো ছোপ ছোপ চিহ্ন থাকায় অনেক টিকে চিতা বাঘ বলে ভুল করে হত্যা করে। প্রাণীটি একেবারেই নিরীহ প্রজাতির একটি প্রাণী। আমরা সচেতনতার মাধ্যমে সবাইকে আহ্বান জানাচ্ছি প্রাণীটির রক্ষায় সবাইকে এগিয়ে আসার জন্য। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত