ফিলিস্তিনি নেতার মুক্তির দাবিতে খোলা চিঠি

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১১:১০ এএম

বন্দী ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘৌতিকে মুক্তি দেওয়ার করার জন্য একটি খোলা চিঠিতে প্রায় ২০০ এর বেশি সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ স্বাক্ষর করেছেন। যাদের মধ্যে রয়েছেন লেখক মার্গারেট অ্যাটউড, ফিলিপ পুলম্যান, অ্যানি এরনো, অভিনেতা স্যার ইয়ান ম্যাককেলেন, বেনেডিক্ট কাম্বারব্যাচ, টিলডা সুইন্টন, সঙ্গীতশিল্পী স্টিং ও পল সাইমন এবং উদ্যোক্তা স্যার রিচার্ড ব্র্যানসন। সোমবার (১ ডিসেম্বর) বারঘৌতির মুক্তির দাবিতে শুরু হওয়া আন্তর্জাতিক একটি প্রচারণার অংশ হিসেবে এ খোলা চিঠি প্রকাশিত হয়। 
 
২০০২ সাল থেকে ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ৬৬ বছর বয়সী বারঘৌতিকে একজন ঐক্যবদ্ধ নেতা যিনি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ধীর গতির প্রক্রিয়াকে এগিয়ে নিতে সক্ষম বলে মনে করেন অনেকেই।  

তবে আইন বিশেষজ্ঞরা তার মামলা ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন। সম্প্রতি ইসরায়েল-ফিলিস্তিন বন্দি বিনিময়ের সময়ও তাকে মুক্তি দেওয়া হয়নি। তবুও তিনি সর্বাধিক জনপ্রিয় ফিলিস্তিনি নেতা হিসেবে প্রতিষ্ঠিত এবং দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ইসরায়েলি আইন প্রণয়নের মাধ্যমে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, যার মধ্যে বারঘৌতিও থাকতে পারেন। 
  
চিঠিতে জাতিসংঘ ও বিশ্বের সরকারগুলিকে বারঘৌতির মুক্তির জন্য সক্রিয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের চাপ ছাড়া এ প্রস্তাবনা মেনে নেয়ার সম্ভাবনা কম।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত