বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, টেকসই প্রবৃদ্ধি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে দক্ষ মানবসম্পদ। জ্ঞানভিত্তিক অর্থনীতি ও দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর কর্মপরিবেশে সক্ষম জনশক্তি গঠন জাতীয় স্বার্থের একটি প্রধান অগ্রাধিকার।
এ প্রেক্ষাপটে ফেডারেশন অফ বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (এফবিএইচআরও) দেশের মানবসম্পদ খাতে একটি সমন্বিত ও উন্নয়নমুখী প্ল্যাটফর্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ নেতৃত্ব প্রদান করছে।
মানবসম্পদ উন্নয়নকে জাতীয় কৌশলগত অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ৭ম বারেরমত এফবিএইচআরও আন্তর্জাতিক মানের পূর্ণদিবসের মানবসম্পদ কনভেনশন আয়োজন করছে ঢাকার পাঁচ তারকা হোটেল শেরাটনের এর গ্র্যান্ড বলরুমে ।
কনভেনশনের মূল উদ্দেশ্য ছিল, এআই ও ডিজিটাল উদ্ভাবনের যুগে বাংলাদেশের এইচআর ও ব্যবসায়িক নেতৃত্বকে ভবিষ্যৎ-প্রস্তুত করা, শিল্পখাতের বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলায় দিকনির্দেশনা প্রদান করা এবং নীতি ও প্রয়োগে ব্যবহারযোগ্য সমন্বিত সুপারিশ তৈরি করা।
এই পূর্ণদিবসের কনভেনশনে ছিল:
৬টি লার্নিং সেশন
দেশি-বিদেশি নেতাদের কী-নোট প্রেজেন্টেশন
৪টি উচ্চপর্যায়ের প্যানেল ডিসকাশন
এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মো. কামরুজ্জামান সবুজ, কনভেনশন চেয়ার, ড. মো. মোশাররফ হোসেন, প্রেসিডেন্ট, ড. ফরিদ এ। সোবহানি, ভাইস প্রেসিডেন্ট, প্রফেসর মইনুদ্দিন চৌধুরী সহ আরও অনেকে।
এতে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় উদ্যোক্তা, সিইও, এইচআর লিডার, শিল্পবিশেষজ্ঞ ও কর্পোরেট সিদ্ধান্ত গ্রহণকারীরা। তারা এআই -চালিত ভবিষ্যতের কর্মক্ষেত্র, মানবসম্পদ ব্যবস্থাপনার পরিবর্তন, ট্যালেন্ট ডেভেলপমেন্ট, নেতৃত্ব বিকাশ, কর্মী সক্ষমতা বৃদ্ধি এবং অটোমেশন-ভিত্তিক অপারেশনাল চ্যালেঞ্জ মোকাবিলাসহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন। তাদের অভিজ্ঞতা, ধারণা ও সমাধানভিত্তিক দৃষ্টিভঙ্গি দেশের এইচআর সেক্টর ও সামগ্রিক ব্যবসায়িক পরিবেশে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সবাই আশাবাদী।
এফবিএইচআরও এর এই উদ্যোগ বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে একটি জাতীয় আন্দোলন গড়ে তোলার প্রয়াস, যা ভবিষ্যৎ অর্থনীতি, কর্মসংস্থান কাঠামো এবং শিল্পখাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। মানবসম্পদই দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ—এই উপলব্ধিকে সামনে রেখে এফবিএইচআরও বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের পথরেখা আরও শক্তিশালী করে তুলতে কাজ করে যাচ্ছে।
