ছাত্রলীগ কর্মীর ‘কুড়ালের আঘাতে’ জামায়াত নেতা আহত

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০১ পিএম

গাইবান্ধার পলাশবাড়ীতে নিষিদ্ধ সাবেক ছাত্রলীগ কর্মী হাসান মিয়ার চাইনিজ কুড়ালের আঘাতে আপেল মাহমুদ নামের এক জামায়াত নেতা আগত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী পৌরসভার গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আপেল মাহমুদ (৩৫) পৌরসভার বাড়াইপাড়ার বাসিন্দা ও  তিনি পলাশবাড়ী পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুলমালের সম্পাদক।

অভিযুক্ত হাসান মিয়ার একই পৌরসভার গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা ও নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের সাবেক কর্মী।

স্থনীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান,আপেল মাহমুদ রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। হঠাৎ গোয়ালপাড়া এলাকায় আসলে হাসান মিয়া চাইনিজ কুড়াল হাতে আপেল মাহমুদের ওপর হামলা করে। এ পর্যায়ে চাইনিজ কুড়াল দিয়ে আপেল মাহমুদের বাম হাতে আঘাত করে। এসময় আপেল মাহমুদ চিৎকার করলে আশেপাশের লোকজন  আসলে হাসান মিয়া পালিয়ে যান।পরে রক্তাক্ত অবস্থায় আপেল মাহমুদকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে শনিবার দুপুর ১২টা পর্যন্ত এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে আমরা খোঁজখবর রাখছি। কাউকে আটক করা যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত