ভারত চায় দুই দেশের জনগণের সম্পর্ক আরও গভীর হোক বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। তিনি বলেন, পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে যাবে।
আজ শনিবার (৬ ডিসেম্বর) গুলশানে ইন্ডিয়ান কালচার সেন্টারে ভারত-বাংলাদেশ মৈত্রী দিবস পালন উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের বিজয় দিবসের ১০ দিন আগে বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে কাঁধে কাঁধ রেখে পাশে দাঁড়িয়ে ছিল ভারত। ঐতিহাসিক এই সম্পর্ক বহুদূর এগিয়েছে।
তিনি আরও বলেন, আমরা কেউ একাকী সমৃদ্ধি আনতে পারব না। তাই পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। ভারত চায় দুই দেশের জনগণের সম্পর্ক আরও গভীর হোক। সহযোগিতার যে ধারা শুরু হয়েছিল একাত্তরে বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক অন্তর্ভুক্তি জাতি হিসেবে তা অব্যাহত রাখবে।
একটি দল বুঝে গেছে নির্বাচনে জনগণ তাদের লালকার্ড দেখাবে: জামায়াত আমির
ময়ূরীর জন্মদিনে মেয়ের আবেগঘন বার্তা