জার্মান বুন্দেসলিগায় দুর্দান্ত ফর্মে হ্যারি কেইন। স্টুটগার্টের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ৫–০ গোলের জয়ে হ্যাটট্রিক করেছেন এই ইংলিশ তারকা। ম্যাচে বদলি নেমে মাত্র একটি অর্ধে হ্যাটট্রিক করে নতুন মাইলফলক ছুঁয়েছেন তিনি।
গতকাল শনিবার রাতে স্টুটগার্টের মাঠে প্রথমে নিচু শট থেকে দলকে এগিয়ে নেন কেইন। পরে পেনাল্টি থেকে করেন নিজের দ্বিতীয় গোল। শেষদিকে মাইকেল অলিসের নিখুঁত ক্রস থেকে সহজ ফিনিশিংয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। এর মাধ্যমে বুন্দেসলিগার ৭৬ ম্যাচে কেইনের মোট হ্যাটট্রিক সংখ্যা দাঁড়াল দশটি। অর্থাৎ প্রতি ৭–৮ ম্যাচে তিনি একটি করে হ্যাটট্রিক করেছেন!
২০২৩/২৪ মৌসুমে বখুম, ডার্মস্টাড, বরুসিয়া ডর্টমুন্ড ও মায়েঞ্জের বিপক্ষে; ২০২৪/২৫ মৌসুমে কিল, স্টুটগার্ট ও অগসবুর্গের বিপক্ষে; এবং চলতি মৌসুমে লাইপজিগ ও হফেনহাইমের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন হ্যারি কেইন। বুন্দেসলিগার ইতিহাসে কেইনের ওপরে আছেন মাত্র চারজন খেলোয়াড়।
১১ হ্যাটট্রিক নিয়ে সাবেক বায়ার্ন কোচ জুপ হায়নকেস, ১২ হ্যাটট্রিকে শালকে কিংবদন্তি ক্লাউস ফিশার, ১৬ হ্যাটট্রিকে রবার্ট লেভানডফস্কি। সবার শীর্ষে কিংবদন্তি গার্ড মুলার—অবিশ্বাস্য ৩২ হ্যাটট্রিক। বর্তমান হারে খেলতে পারলে মুলারকে ধরতে কেইনের লাগবে আরও প্রায় ১৬৮ ম্যাচ—অর্থাৎ আরও পাঁচ মৌসুম।
যশস্বীর 'প্রথমে' হ্যাটট্রিক সেঞ্চুরির সুযোগ পেলেন না কোহলি
ইংল্যান্ডের অ্যাশেজ স্বপ্নে সূর্যাস্ত, দ্বিতীয় টেস্ট জয়ের দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া