নতুন করে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাউত। ২০২০-২১ সালে দিল্লিতে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে ভারতে কৃষক আন্দোলন হয়েছিল। এতে অংশ নিয়েছিলেন পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের কৃষকরা। সে সময় এক বর্ষীয়ান মহিলা আন্দোলনকারীকে নিয়ে মন্তব্য করেছিলেন এই অভিনেত্রী। এ জন্য কঙ্গনার বিরুদ্ধে দায়ের হয়েছিল মানহানির মামলা। সেই মামলার জন্যই আগামী ১৫ ডিসেম্বর কঙ্গনাকে পাঞ্জাবের ভটিন্ডা জেলার আদালতে হাজিরা দিতে বলা হয়েছে।
বর্তমানে কঙ্গনা হিমাচল প্রদেশের মান্ডি জেলার সাংসদ। তিনি জানিয়েছেন, গত বৃহস্পতিবার লোকসভায় তাকে উপস্থিত থাকতে হয়েছিল। এ জন্য উল্লিখিত মামলার শুনানিতে আদালতে তিনি হাজিরা দিতে পারেননি। কঙ্গনা নিজেই আদালতকে এমন জানিয়েছেন। এর পরে আদালতের বিচারক ১৫ ডিসেম্বর কঙ্গনাকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন।
তবে কঙ্গনা সেদিন আদালতে হাজির না হলেও মানহানির অভিযোগকারী মহিলা আন্দোলনকারী মহিন্দর কৌর ঠিকই উপস্থিত ছিলেন। হুইলচেয়ারে করে এসেছিলেন তিনি। এদিন তার বয়ান রেকর্ড করা হয়।
পাঞ্জাবের ভটিন্ডা জেলার বাহাদুরগড় জনদিয়ানের ৭৩ বছর বয়সী এই মহিলাকে নিয়ে মন্তব্য করেই বিতর্কে জড়িয়েছিলেন কঙ্গনা। সোশ্যাল মিডিয়ায় তখন মহিন্দরের ছবি পোস্ট করে এই অভিনেত্রী লিখেছিলেন, তিনি নাকি শাহিনবাগের বিলকিস বানো। এমনকি, কঙ্গনা দাবি করেছিলেন, কৌর-এর মতো মানুষকে ১০০ টাকার বিনিময়ে প্রতিবাদ আন্দোলনে নিয়ে আসা যায়।
গণতন্ত্র রক্ষার জন্য খালেদা জিয়ার বেঁচে থাকা প্রয়োজন
ফের এভারকেয়ারে জুবাইদা রহমান
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমে ১০.৫ ডিগ্রি