ডেমরায় অটোরিকশার ধাক্কায় যুবক নিহত

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ পিএম

রাজধানীর ডেমরা বামৈল এলাকায় অটোরিকশার ধাক্কায় বাবুল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রবিবার বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আশিকুর মন্ডল আশিক জানান, বামৈল এলাকার মোল্ল্যা ডাইংয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। পরবর্তীতে তিনি দেখতে পেয়ে মুমূর্ষু অবস্থায় তিনি তাকে হাসপাতালে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

তার সঙ্গে থাকা এনআইডি কার্ড থেকে জানা যায়, তার বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ভাটিয়া গ্রামে। বাবার নাম মতি মিয়া।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডেমরা থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত