দেশকে আরেকটি জয় উপহার দেওয়ার পর আমিরুল যা বললেন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম

ষষ্ঠ ম্যাচে পঞ্চম হ্যাটট্রিক ছুঁলেন বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলের পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আমিরুল ইসলাম। তার হ্যাটট্রিকে অস্ট্রিয়াকে ৫-৪ গোলে হারিয়ে ২৪ দলের জুনিয়র বিশ্বকাপে বাংলাদেশ ১৭তম হয়েছে। যার স্বীকৃতি স্বরূপ বিশ্ব হকি সংস্থার কাছ থেকে মিলেছে চ্যালেঞ্জার ট্রফি। ভারতের তামিল নাড়ু থেকে ম্যাচ জয়ের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানিয়েছেন ১৮ গোল করে আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা আমিরুল। যা দেশ রূপান্তর-এর পাঠকদের জন্য তুলে ধরা হয়েছে-

পাঁচ হ্যাটট্রিক (এই আসরে সর্বাধিক) প্রসঙ্গে-

আমি জানতাম না অবশ্য। আমি চেষ্টা করছি জাস্ট টিমটির জন্য গোল করার জন্য আর আমি এত কিছু চিন্তা করিনি যে হ্যাটট্রিক হবে বা রেকর্ড এগুলো আমি বেশি আমি বেশি ফোকাস করিনি। আমি জাস্ট ফোকাস করছি যেন আমি স্কোরটা করতে পারি টিমের জন্য।

১৮ গোল প্রসঙ্গে-

না, এটাও আমার জানা ছিল না অবশ্য। আমি সবসময় একটা জিনিসই মেনটেইন করছি যে আমার ফোকাস ছিল যে আমি যেন টিমের জন্য গোল করতে পারি।

হকি মাঠে দুর্দান্ত আমিরুল

গোলের প্রতিক্রিয়া-

অবশ্যই, এটা আমার প্রাউড ফিল হচ্ছিল যে গোল করতে পারছি দেশের জন্য, যেহেতু আমার গোলের জন্য বাংলাদেশ উইন করতেছে, এটা আমার জন্য সবচেয়ে বেশি প্রাউড।

উৎসর্গ

এটা আমার ফ্যামিলিকে ডেডিকেট করতে চাই। অবশ্যই আমি তাদেরকে থ্যাঙ্ক ইউ দিতে চাই কারণ তারা আমাকে অনেক সাপোর্ট করছে। ইনশাআল্লাহ, আমি ভবিষ্যতেও চেষ্টা করব আমার সর্বোচ্চটা দেওয়ার জন্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত