বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় রাজধানীর উত্তরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টর মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করে ঐক্যবদ্ধ ঢাকা–১৮ আসনবাসী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, আহ্বায়ক সদস্য আলাউদ্দিন সরকার টিপু, মোতালেব হোসেন রতনসহ নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদার, তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, উত্তরখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সুলতান মাহমুদ বকুল, বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলু, পূর্ব থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ভূঁইয়া, খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সি এম আনোয়ারসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে দেশনেত্রীর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
গোল্ডেন গ্লোবসের ৮৩তম আসরে মনোনয়ন পেলেন যারা