নেত্রকোনার আটপাড়ায় বাড়ির সামনের পুকুরে পড়ে মৌমিতা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার দুওজ ইউনিয়নের কৈলং গ্রামে এ ঘটনাটি ঘটেছে। শিশুটি ওই গ্রামের মিজানুর রহমানের কন্যা।
শিশুর চাচা মির্জা হৃদয় সাগর জানায়, বাড়ির সামনে পুকুরের চারপাশে নেট দিয়ে আটকানো। যাতে করে শিশুরা পড়ে না যায়। সোমবার দুপুরে মৌমিতা সকলের চোখের আড়ালে পুকুরে নেমে যায়। বাড়ির লোকজন কাজে ব্যস্ত থাকায় শিশুটির খোঁজ রাখেনি। এ সময় মৌমিতার ফুফাতো বোন পরীক্ষা দিয়ে বাড়িতে ঢোকার সময় তাকে ঘাটের সমানে ভাসতে দেখে। পরে চিৎকার চেচামেচিতে বাড়ির লোকজন বেড়িয়ে এসে মৌমিতাকে উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‘দেশের মানুষ শেখ পরিবারের গোলামে পরিণত হয়েছিল’